১২তম এসএ গেমসে বাংলাদেশের জন্য আরেকটি স্বর্ণ আনলেন মাহফুজা খাতুন। রবিবার মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে স্বর্ণ পান তিনি। এটি চলমান গেমসে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ।
এর আগে মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন মাবিয়া। আর শনিবার পদক প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ একটি রৌপ্য ও বেশ কয়েকটি ব্রোঞ্জ জিতেছল।
শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। পরে ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে।
