কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামে গোমতি নদীর তীর থেকে মাটি কাটার অভিযোগে রবিবার তিন মাটি ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা প্রাপ্তরা হলেন- উপজেলার নোয়াকান্দি গ্রামের মৃত্য তালেব আলীর ছেলে আইউব আলী (৩৪), একই গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে মো: দুলাল মিয়া (৪০) ও চৌধুরীকান্দি গ্রামের মৃত্য তারু মিয়ার ছেলে আমির হোসেনে (৩৮)। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মনসুর উদ্দিন।
