এফবিসিসিআইয়ের সভাপতি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবদুল মাতলুব আহমেদ বলেছেন, শিল্প-সংস্কৃতির উর্বর ক্ষেত্র কুষ্টিয়ার মাটি দেশ বরেণ্য বহু জ্ঞানী-গুনী মানুষের জন্মভূমি। দেশের শিল্পক্ষেত্রে এ জেলার অবদান অনেক। এছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভবণাময় এলাকা কুষ্টিয়া। এ জেলার ভেড়ামারায় শিগগিরই ইপিজেড প্রতিষ্ঠিত হবে। সেখানে ভারতের শিল্পকারখানার পাশাপাশি কুষ্টিয়ার শিল্প উদ্যোক্তাদের প্রধান্য দেয়া হবে।
রবিবার সকালে কুষ্টিয়া আউটার স্টেডিয়ামে টাটা গাড়ির গ্রান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি হেলিকপ্টারযোগে সকালে কুষ্টিয়া ষ্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ও টাটা গাড়ির পরিবেশক বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী এসএম রেজাউল ইসলাম বাবলুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, নিটল-নিলয় গ্রুপের সিওই মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
