জীবননগর হরিপুরে তামাক ঘরের আগুনে দুটি বাড়ি ভস্মীভূত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জীবননগর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে মহিউদ্দিন ও মৃত আক্কাছ আলী মণ্ডলের ছেলে শামসুদ্দিনের বাড়ির আঙিনায় স্থাপন করা তামাক ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এ দুটি পরিবারের বসতবাড়ি ভস্মীভূত হয়।
