জয়পুরহাটের কালাইয়ে মাদক ব্যবসার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তির ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনান (ভূমি) মো. নাকিব হাসান তরফদার এ জরিমানা করেন।
কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলার মহেশপুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার গুবলিবাগান গ্রামের মৃত. সুলতান মাহমুদের পুত্র ময়েন উদ্দীন (৩২) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বিকেল ৩টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে বিচারক মো. নাকিব হাসান তরফদার ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
