পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সেমির লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এখন ক্যারিবিয়ান দল। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ২২৭ রানে আটকে রেখে শেষ পর্যন্ত ৬০ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় তারা।
এর আগে ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। কিন্তু টসের ভাগ্য খুব একটা কাজে লাগেনি তাদের। ম্যাচের ২১ ওভারে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধরণের ব্যাটিং বিপর্যয়ের স্বীকার হয় তারা। ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তানকে রক্ষা করেন উইকেটরক্ষক মাসুদ। তিনি সঙ্গী হিসেবে পান সালমান ফায়েজকে। এই জুটির কল্যাণে ২০০ রানের গণ্ডি পার হয় পাকিস্তান। উমার মাসুদ ১১৪ বলে ১১৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। অন্যপ্রান্ত আগলে রেখে সালমান করেন ৭৯ বলে ৫৮ রান। ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২২৭ রান।
এর জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের দুর্দান্ত সূচনা এনে দেন গিডরন পোপ ও ইলমেচ। পোপ ২৫ রানে সাজঘরে ফিরলেও ইলমেচ পূর্ন করেন হাফসেঞ্চুরি। এ ছাড়াও হেটমায়ার। তিনি ꖴ৪২ বলে করেন ৫২ রান। হেট মায়ার সাজঘরে ফিরলে ভুল বোঝাবুঝিতে রা আউট হন কার্টি ও ইমলেচ। এ সময় হয়ত জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। কিন্তু স্প্রিঙ্গারের ৩৭ বলে ৩৭ রানের ইনিংসটি সেই স্বপ্নও শেষ করে দেয়। ষষ্ঠ উইকেট জুটিতে পল ও জেড গোলির ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ক্যারিবিয়নরা।
সেমিফাইনালে ক্যারিবিয়নাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
