ভারোত্তোলনে ফিরোজার ব্রোঞ্জ জয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৪
১২তম এসএ গেমসে ভারোত্তোলন ইভেন্টে আরো একটি পদক পেল বাংলাদেশ দল। মেয়েদের ৭৫ কেজি ওজন শ্রেনীতে ¯œ্যাচে ৭০ ও ক্লিন এন্ড জার্কে ৭৮ মোট ১৪৮ কেজি তুলে ব্রোঞ্জ পদক জেতেন ফিরোজা পারভীন।
 
পদক পাওয়ার পর ফিরোজা বলেন, আশা ছিলো আরো ভালো কিছুর। কিন্তু হয়নি। তবু ভালো লাগছে বাংলাদেশকে একটি পদক দিতে পেরেছি। খালি হাতে ফিরছি না এটা ভেবে ভালো লাগছে।  
 
এই ক্যাটাগরিতে (৯২ ও ১১৮) মোট ২১০ কেজি তুলে স্বর্ণ পায় ভারতের কবিতা দেবী। আর শ্রীলঙ্কার মুদিয়ান সিলাজী ((৭০ ও ৯০) মোট ১৬০ কেজি তুলে ব্রোঞ্জ পান।