সুবিধা বঞ্চিত ও টেকিন্যাল প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মসংস্থানের জন্য জেলার পবা উপজেলা দামকুড়া হাটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) দামকুড়া ইউনিট এই মেলার আয়োজন করে।
সংস্থার ইউনিট অর্গানাইজার কেএম আসাদুজ্জামান জানান, স্কুল থেকে ঝড়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের খুঁজে বের করে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার ব্যবস্থা করেন। এরপর ওই শিক্ষার্থীদের ৩৬০ ঘণ্টা বা এক বছর মেয়াদী ওয়ার্কশপ, কার্পেন্ট্রি, টোটাল গার্মেন্টস, মাশরুম, ভার্মি কম্পোস্ট, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ইত্যাদি ট্রেডে টেকনিক্যাল কাজ শেখানো হয়। এরপর গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গ্রাজুয়েট বলা হয়। ওইসব গ্রাজুয়েটদের কর্মসংস্থানের লক্ষে সিএমইএস বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হয়।
চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন সিএমইএস প্রধান কার্যালয়ের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং বিভাগের কর্মকর্তা মো. আশকারুল হক। বিশেষ অতিথি ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের টেকনিক্যাল অফিসার মোঃ শামসুল হক। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের কর্মকর্তা দেবাশীষ, দামকুড়াহাট কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, দামকুড়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।
