জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারের ‘ডি’ ইউনিটের বিষয় ভিত্তিক অষ্টম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডি ইউনিটের মানবিক শাখার অপেক্ষমান মেধাক্রম ৩৬০ থেকে ৪৯৮ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ২৮৪ এবং বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২৮ এবং অপেক্ষমান মেধাক্রম ৩৯ থেকে ৫৫ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীগণ অষ্টম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।
অষ্টম মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
