ভারতে ফ্রি ফেসবুক বন্ধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২০
ভারতে ফেইসবুকের ‘ফ্রি বেসিকস’ ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।  সোমবার এ সিদ্ধান্ত জানায় তারা। 
 
এর আগে ‘ফ্রি বেসিকস’-এর মাধ্যমে বিনা খরচে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্যবহার করতে পারতেন ভারতীয়রা। তবে এ প্রসঙ্গে ফেইসবুক কর্তৃপক্ষের এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
 
অন্যদিকে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বরাবরই দাবি করে এসেছেন, একেবারে বিনা খরচে ইন্টারনেটের সব কনটেন্ট সরবরাহ করা সম্ভব নয়।
 
২০১৩ সালে ইন্টারনেট ডট অর্গ প্রকল্প শুরুর পর থেকে বরাবরই এটি নিয়ে নিজেদের অবস্থানে অনড় থেকেছে ফেইসবুক। ৩৬টি দেশে এই সেবা দেয় তারা যোগাযোগের শীর্ষ মাধ্যমটি। এর মাধ্যমে ইন্টারনেট সেবার আওতায় এসেছেন দেড় কোটি ইন্টারনেট বঞ্চিত ব্যবহারকারী।
 
বেশ কয়েকদিন ধরেই ‘ফ্রি বেসিকস’-এর মাধ্যমে ফেইসবুক যে সেবা দিচ্ছে, তাতে ইন্টারনেট সংযোগবঞ্চিত জনসাধারণের কাছে ইন্টারনেট সেবা পৌঁছানোর বদলে ‘নেট নিউট্রালিটি’ লঙ্ঘন করা হচ্ছে বলে অনেকেই সমালোচনা করেছিলেন। এবার বন্ধই করা হলো এই সেবা।