উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গণ্ডগোলে প্রতিপক্ষের আঘাতে মখলিছ উল্ল্যা (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডটি ঘটেছে সোমবার সন্ধ্যা রাতে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, কবিরপুর গ্রামের আলিফ উদ্দিনের সন্তানের সঙ্গে একই গ্রামের খালিক মিয়ার সন্তানের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় দু-পক্ষের লোকজনদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় আলিফ উদ্দিনের বৃদ্ধ বাবা মখলিছ উল্ল্যা দু-পক্ষকে নিবৃত করতে গেলে প্রতিপক্ষ মখলিছ মিয়াকে কিল ঘুষি ও ধাক্কা দেয়। এতে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
