তুলাতলা ও কারখানা নদী ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৩৯
বাকেরগঞ্জের তুলাতলা এবং কারখানা নদীর ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সরেজমিনে জানা যায়, গত ১ বছর যাবত্ প্রচণ্ড স্রোতে ফরিদপুর ইউনিয়নের কারখানা, পান্ডব এবং তুলাতলা নদীর দুই পাড়ের শত-শত বসতঘর, কয়েকশ’ একর ফসলি জমি এবং এলজিইডি কর্তৃক নির্মিত পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বাকেরগঞ্জ-৬ আসনের এমপি বেগম নাসরিন জাহান রতনা ও এবিএম রুহুল আমীন হাওলাদারের আমন্ত্রণে বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক অত্র এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। নদী ভাঙন রোধ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসের বাণী শুনালেও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এলাকাবাসী ও ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর মো. মহসীন জানান, গত ২ বছরে প্রায় ৪ শ’ ঘর-বাড়ি , গাছ-পালাসহ ফসলী জমি হারিয়ে গ্রামবাসী নিঃস্ব হয়ে পড়েছে।