মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৩
 
ময়মনসিংহের ভালুকায় মেয়েকে ছুরিকাঘাত করে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- জামিল হোসেন (৪০) ও তার দেড় বছরের মেয়ে রাবেয়া। 
 
ভালুকা মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে  জামিল সকালে মেয়েকে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে। পরে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।