জীবননগরে সড়ক দুর্ঘটনায় ৩ দাখিল পরীক্ষার্থী আহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালে আলমসাধুর ধাক্কায় তিন দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে।  তারা উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার শিক্ষার্থী।
 
জানা গেছে, মঙ্গলবার সকালে পরীক্ষার্থীরা সিএনজি করে উপজেলার ওই মাদরাসা কেন্দ্রের সামনে এসে নামছিল। এ সময় দ্রুতগতিতে আসা ওই আলমসাধু যানটি তাদেরকে ধাক্কা দেয়। এতে আখি তারা (১৬), রাবেয়া খাতুন (১৬) এবং সোহেলী খাতুন (১৬) আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আখি তারার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
খবর পেয়ে ইউএন নুরুল হাফিজ হাসপাতালে ছুটে যান এবং আহত পরীক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন।