চাটমোহরে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৪
 
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা উত্তরপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
 
নিহত যুবক কালীপদ দাসের ছেলে উত্তম দাস (১৯)। পারিবারিক কলহের কারণে সে নিজ শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
 
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।