শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপের ফাইনালে পৌছে গেল ভারত। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৬৭ রান সংগ্রহ করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ১৭০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত।
দিনের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লঙ্কানরা। আনমোল প্রিত সিং এর ৭২ এবং সরফরাজ খান এর ৫৯ রানের উপর ভর করে ২৬৭ রানের সংগ্রহ পায় ভারত। এছাড়া ওয়াশিংটন সুন্দর করেন ৪৩ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ টি উইকেট নেন আশিতা ফার্নান্দো।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৫০ রানের মধ্যেই ৩ টি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ভারতীয় বোলারদের বোলিংয়ের সামনে দাঁড়তেই পারেনি লঙ্কানরা। মেন্ডিসের ৩৯ এবং আশানের ৩৮ শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভারতের আনমোল প্রিত সিং।
