মেলায় আহসান হাবীবের পাঁচ কবিতার বই

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৫

বাংলা কবিতার ক্রমবিকাশের পথ ধরে তিরিশোত্তরকালের কবিতার ধারায় কবি আহসান হাবীব এক অনিবার্য নাম। প্রথম প্রকৃত আধুনিক কবি হিসেবে তিরিশের কবিদের আধুনিক চিন্তাশৈলী, স্বতন্ত্র ভাষার অধিকারী কবিদের পথ ধরে কবিতায় নিজস্ব দর্শন ও কাব্যের আধুনিক মননশৈলী নির্মানে আহসান হাবীব নতুন পথ নির্মাণ করেছেন।

এ বছর বইমেলায় কবি আহসান হাবীবের পাঁচটি কবিতার বই পুনর্মুদ্রিত হয়েছে। বইগুলো হলো- রাত্রিশেষ, ছায়া হরিণ, মেঘ বলে চৈত্রে যাবো, আশায় বসতি, বিদীর্ণ দর্পণে মুখ।
বইগুলোর প্রকাশক দিব্যপ্রকাশ। বইমেলায় ৫৪৫ ও ৫৪৮ নাম্বার স্টলে বইগুলো পাওয়া যাবে।

IMG0