উত্তরায় হিজড়া গুলিবিদ্ধ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৮
উত্তরায় টাকা তোলার সময় সেঁজুতি ওরফে মানিককে নামে এক হিজরা গুলিবিদ্ধ হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে তারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
নিজেদের মাঝে বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের এডিসি আব্দুস সালাম।  তিনি বলেন, ওদের নিজেদের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় নেওয়া হয়েছে।
 
আহত সেন্টুর তার পিঠ ও পেটে গুলি লেগেছে। এ ঘটনার জন্য হিজড়াদেরই আরেকটি দলকে দায়ী করেছেন আহতের সঙ্গীরা। ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন হিজড়া সেঁজুতিকে হাসাপাতলে নিয়ে আসেন।
 
হাসপাতালে সেঁজুতির সঙ্গে আসা রিনা নামের আরেক হিজড়া বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে আমরা উত্তরা সাত নম্বর সেক্টরে রাজউক মার্কেটের কাছে টাকা কালেকশন করছিলাম। এ সময় হঠাৎ করে সীমা, কচি, স্বপ্নাসহ কয়েকজন হিজড়া দুটো মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যায়।”
 
রিনার আরেক সঙ্গী মাসুমা বলেন, ‘স্বপ্না ওরফে খায়রুল পুরুষ হলেও নিজেকে হিজড়া সাজিয়ে দলবল নিয়ে বিভিন্ন অপরাধ ঘটিয়ে আসছে। সে গুলশান-বনানী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কাজে বাধা দেওয়ায় এবং অন্যায়ের প্রতিবাদ করায় আজ এই হামলা হলো।’