দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন ফের কমেছে। তবে সব ধরনের মূল্যসূচক এদিন বেড়েছে। ডিএসইতে আজ ৩২৫ টি কোম্পানির ৯ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৪৯৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৩৬ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯১ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৪৬ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.২৪ পয়েন্ট বেড়ে ৪৫৭০.০১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে ১৭৪৮.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২.১৩ বেড়ে ১১১২.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৫ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সিটি ব্যাংক, সিভিওপিআরএল, বেক্সিমকো ফার্মা, অলটেক্স ইন্ডা., আইটিসি, ফু-ওয়াং সিরামিকস, স্কয়ার ফার্মা, বিএসসি, ইউনাইটেড পাওয়ার ও অলিম্পিক ইন্ডা.।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: অলটেক্স ইন্ডা., সিএমসি কামাল, বিএসসি, টুংহাই, লিব্রা ইনফিউশন, আইটিসি, মিরাক্যাল ইন্ডা., পিপলস ইন্সু., সিএন্ডএ টেক্স ও ন্যাশনাল টি কোং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সাভার রিফ্রেক্টরীজ, খুলনা পেপার, কে এন্ড কিউ, মুন্নু স্টাফলার, অগ্রনী ইন্সু., ইস্টার্ন লুব্রিকেন্টস, রেনউইক যজ্ঞেশ্বর, সমতা লেদার, আইসিবি ইসলামি ব্যাংক ও ম্যাকসন স্পিনিং। বাসস।
