কেশবপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৪
যশোরের কেশবপুরে বাসচাপায় সলেমান আলী (৪৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সলেমান আলী কেশবরপুর উপজেলার বুড়িহাটি গ্রামের মকছেদ আলীর ছেলে।
 
কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সলেমান আলী মোটরসাইকেলে কেশবপুর কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সলেমান আলী নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।