ভুটানের সঙ্গে বাংলাদেশের ড্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৪
১২তম এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।  মঙ্গলবার ভারতের গোহাটিতে ভুটানের মুখোমুখি জয় বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোল করেন নাবিব নেওয়াজ।
 
ফলে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলো না বাংলাদেশের যুবারা।  কারণ এর আগে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে গ্রুপের অন্য দল নেপাল।  সেমিফাইনাল নিশ্চিত হবে নেপাল বনাম বাংলাদেশ ম্যাচে।  ওই ম্যাচে ড্র করলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ অলিম্পিক দলের।
 
এদিন খেলার ২৭ মিনিটে প্রথম গোলটি করে ভুটান।  গোলটি করেন জিগমে। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৪২ মিনিটে হেমন্ত ভিনসেন্টের কর্নার থেকে নাবিব নেওয়াজ জীবন হেড করে বাংলাদেশকে সমতায় ফিরান।
 
ম্যাচের বাকি সময় আর কোনও দল গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।