১২ তম সাউথ এশিয়ান গেমসে উশুতে দুটি ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ। মঙ্গলবার শিলংয়ের রাইজিং সান স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত উশু ডিসিপ্লিনে ৬০ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশের পক্ষে সামসু ইভেন্টে ব্রোঞ্জ পদক পান মিলন আলী। আর আনিসুর রহমান ৭০ কেজি ওজন শ্রেনীতে সামসু ইভেন্টে জেতেন ব্রোঞ্জ পদক।
এদিকে পদক এসেছে টেবিল টেনিস থেকেও। সেখানে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১০ ঢাকা এসএ গেমসেও ব্রোঞ্জ পদক পেয়েছিলো লাল-সবুজের মেয়েরা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটা হারায় নেপালকে।
