ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় পানে পানি ছিটানোকে কেন্দ্র করে ঘুষোঘুষিতে প্রাণ গেল যুবকের।নিহত আব্দুল আজিজ (৩৮) উপজেলার সিধলা ইউনিয়নের ডেঙাগ্রামের মৃত চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার শ্যামগঞ্জ বাজারে আব্দুল আজিজের ক্রয় করা পানে পানি ছিটালে তারাকান্দা উপজেলার মৃত আলাউদ্দিনের ছেলে মুনতাজ আলীর ভাইয়ের গায়ে পড়ে। এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মুনতাজ আলীর ঘুষিতে উপজেলার ডেঙাগ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল আজিজ গুরুত্বর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় মুনতাজ আলীকে গ্রেফতার করা হয়েছে।
