অসাধারণ এক সাহসিকতার গল্প

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:০৪
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তামিম লিখেছেন,
 
আসুন পরিচিত হই একজন সত্যিকার জীবন গল্পের নায়কের সঙ্গে। তাঁর শরীরে এখনো স্পষ্ট সেই আটটি বুলেটের চিহ্ন। ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর, পেশোয়ার আর্মি পাবলিক স্কুল। জঙ্গিরা সেদিন গুলি চালিয়ে হত্যা করেছিল একশরও বেশি স্কুল ছাত্রছাত্রীকে। যখন সন্ত্রাসীরা নির্দয়ভাবে গুলি চালাচ্ছিল, তখন ছেলেটি চেষ্টা করছিল নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করে তার ছোট ভাইটিকে বুলেটের আঘাত থেকে রক্ষা করতে। পরবর্তীতে তাঁকে অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ডে নেওয়া হয় এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সে সেরে ওঠে।
 

তামিম ইকবাল, ওপেনার, জাতীয় ক্রিকেট দল