শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাড়ে ৭ ঘণ্টা পর সচল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫৬
শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাড়ে ৭ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টায় সচল হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে এ রুটে ফেরি এবং সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। 
 
এ সময় মাঝ সহস্রাধিক যাত্রী নিয়ে ৮টি ফেরি আটকা পড়ে। দু’পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পরে  দু’ শ যান। এছাড়াও পদ্মা, মেঘনা, ধলেশ্বরীসহ জেলার বিভিন্ন নৌপথে প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রকার নৌযান আটকা পড়ে। 
 
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটুয়ারী জানান, পদ্মা অববাহিকায় রাত ২টায় ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-চ্যানেল। মার্কিং বয়া বাতি দৃষ্টিহীন হয়ে পড়ায় দুৃর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার সকাল সাড়ে ৯টায় সচল হয়। তাই এখন যানজট হ্রাস পেয়ে স্বাভাবিক হতে চলছে।