জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা শমসের আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
শমসের আলম চৌধুরীরর পরিবার জানিয়েছে, বুধবার বিকাল সাড়ে চারটায় উখিয়ার পালং হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
