দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে ২টার দিকে উপজেলার হাতিভাঙ্গা গ্রাম থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, ওইদিন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতিভাঙ্গা গ্রামের হাফেজ মণ্ডলের ছেলে মিরাজের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিরাজ পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। তার প্রাথমিক স্বীকারোক্তি মোতাবেক ঘরের বারান্দার কোণে লুকিয়ে রাখা একটি শাটার গান ও বন্দুকের ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান, বুধবার দুপুরের পর তাকে কোট হাজতে চালান করে দেয়া হবে।
