নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তিনি মামলাটি করেন
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শিশুটির বাবার বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের গীর্দা এলাকায়। তবে শিশুটি বেশ কিছুদিন ধরে তার নানার বাড়ি দক্ষিণ বালিয়াপাড়া বসবাস করছে। সোমবার পৌনে একটার দিকে বাড়ির পাশে শিশুটি খেলা করার সময় একই এলাকার মফিজউদ্দিনের ছেলে ইমন (১৫) তাকে এলাকার একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে।
পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে মঙ্গলবার সকালে ধর্ষণের সত্যতা যাচাই করতে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, বিষয়টি নিয়ে প্রথমে সন্দেহ হলে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করা হয়। পুলিশ ধর্ষক ইমনকে আটক করেছে।
