নাটোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চার মাস পরেও ফিরে আসেনি মানসিক প্রতিবন্ধী মো. আখতার হোসেন (৩৭)।
নাটোর সদর উপজেলার নবীনকৃষ্ণপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আখতার হোসেন মানসিক প্রতিবন্ধী। সে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিন ঘোরাফেরা করে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতো। কিন্তু প্রায় চারমাস আগে একদিন একইভাবে বের হয়ে গেলেও সেদিন রাতে আর বাড়ি ফিরে আসেনি সে। আত্মীয়-স্বজনসহ পরিচিত সব জায়গায় কয়েকদিন খোঁজা-খুঁজির পর তাকে না পাওয়া গেলে নাটোর থানায় জিডি করা হয়। তার খোঁজে ছবিসহ পোষ্টার বানিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়া হয়। এই দীর্ঘ সময়েও তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।
আখতার হোসেন লেখাপড়া না জানলেও কোনভাবে তার নিজের নাম লিখতে পারে। তার কোন সন্ধান পাওয়া গেলে তার ছোট ভাই মো. আনোয়ার হোসেন, ০১৭৪৭-৫৬৩৭২৭ মোবাইল নম্বরে খোঁজ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
