সাংবাদিক আবু জাফর তালুকদারের ইন্তেকাল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩
 
‘দৈনিক সংবাদ’ ও ‘দৈনিক জাহান’ পত্রিকার নেত্রকোনার পূর্বধলা প্রতিনিধি আবু জাফর তালুকদার (৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার রাত সাতটা ৪০ মিনিট হূদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
 
বুধবার দুপুরে শালদিঘা নূর-মদিনা দরবার শরীফে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে জাফর তালুকদারকে দাফন করা হয়েছে।
 
জাফর তালুকদার ‘আজকের কাগজ’ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা জীবন শুরু করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ‘দৈনিক সংবাদ’ ও ‘দৈনিক জাহান’ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
 
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক), উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এবং নেত্রকোনা, পূর্বধলা, কেন্দুয়া ও গৌরীপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক ও পরিবারের সদস্যদেও প্রতি সমবেদনা জানিয়েছেন।