তরুন হত্যা : অপরাধীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৯
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ি তরুন দত্তকে (৫২) নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে  স্থানীয় বনিক সমিতির সদস্যবৃন্দ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। বুধবার সকাল সোয়া ১১ টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন তারা।
 
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ বনিক সমিতির উদ্যোগে, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী চতুরঙ্গ মোড় থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ব্যবসায়ি তরুন দত্তের হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
 
এ সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি লুৎফর রহমান চৌধরী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আ. লতিফ প্রধান, ওয়ার্কাস পার্টির মতিন মোল্লা,৬নং ওয়ার্ড কাউন্সিলার রিমন কুমার তালুকদার, বনিক সমিতির সভাপতি নাজমুল হোদা প্রধান টুকু, সহ সভাপতি আবিদুল হক শেমাল, সাধারন সম্পাদক আখতার হোসেন জুয়েল, সহিদ প্রধান, আশীষ কুমার রন্টু, আ. লতিফ সরকার স্বপন, শামছুজোহা তালুকদার বেলাল,কাজী হোসাইন আহমেদ প্রমুখ। বেলা সাড়ে১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ শেষ করে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে যান। সেখানে ব্যবসায়ী তরুন হত্যার সকল কুনী ও জরিতদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয়া হয়। অন্যথায় ধর্মঘট অবরোধ সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
 
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি সকালে শহরের বর্ধণকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে ব্যবসায়ি তরুন  দত্তের মস্তকবিহীন মৃতদেহ ও ডোবা থেকে মাথা উদ্ধার করে পুলিশ।
 
এর প্রতিবাদে ওই  দিন শহরের সকল দোকানপাট বন্ধ রেখে দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধর্মঘট পালন করে স্থানীয় বনিক সমিতি। ওই দিন আজকের এ কর্মসূচী ঘোষনা দিয়েছিল বনিক সমিতি। নিহত তরুন দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে। তিনি বাড়ির সামনে দোকানে শিলপাটা ও ড্রাম-হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতো।