সরাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত এক পথচারী (৩২) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতায় স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। 
 
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শরীফ উদ্দিন ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের মালিহাতায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ওই পথচারীকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।