খাগড়াছড়ি মাটিরাঙ্গায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহাদাত্ হোসেন টিটো জানান বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শান্তি পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভার ও হেলপারসহ ১২ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে গাড়ির চালক মোঃ সিরাজ মিয়া ও হেলপারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অন্যান্যদের স্থানীয় মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
