নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৫
যশোরের নওয়াপাড়া -মশিয়াহাটি সড়কে বুধবার সকালে ট্রলিচাপায় হাদিউজ্জামান ওরফে হাদিছ গাজী নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি  নওয়াপাড়া মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং সরখোলা গ্রামের তারিকুল গাজীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাদিউজ্জামান বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বাইসাইকেলে নওয়াপাড়া যাচ্ছিলেন। সরখোলা ফকির বাড়ির সামনে পৌছালে একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিাকৎসক মৃত ঘোষণা করেন।