নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৭
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বগুড়া শহরের আদালত পাড়ার সামনে থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। 
 
পুলিশ জানায়, ২০১৩ সালে ৩ মার্চ দেলোওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলার আসামি নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। ৩ মার্চের ঘটনার মামলায় তিনি জামিনে ছিলেন । বুধবার একটি মামলা হাজিরা দিতে বগুড়া জজ আদালত চত্বরে যাবার পথে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। 
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।