রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৯
রাজশাহী কলেজ মিলনায়তনে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
 
বুধবার দুপুরে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এবারের মেলায় জেলার ২৫টি স্কুল কলেজের ৩০টি স্টলে বিভিন্ন উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।