স্বরাষ্ট্র সচিব ডক্টর মোজাম্মেল হক খান বলেছেন, আমাদের দেশের সীমান্ত এলাকার অধিবাসীরা আইন অমান্য করার কারণে সীমান্ত হত্যা একেবারে বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে প্রতিবছর আন্তরিকতার সঙ্গে সভা ও সেমিনার করে যাচ্ছে কিভাবে সীমান্ত একেবারে শুন্যের কোটায় নিয়ে আসায় যায়। আশা করছি অচিরেই সীমান্ত হত্যা একেবারে শুন্যের কোঠায় চলে আসবে।
বুধবার বিকেলে ভারত সফর শেষে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া দিয়ে ঢাকা যাওয়ার পথে আশুগঞ্জের হোটেল উজাভাটিতে যাত্রাবিরতিকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্বের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ব্রাহ্মনবাড়িয়ার সরাইল বিজিব ব্যাটালিয়ান প্রধান লে. কর্নেল নজরুল ইসলাম, ব্রাহ্মনবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমবার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মাহবুবুর রহমান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শফিকুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
