কাউখালীতে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৮
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবু সাঈদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। সাঈদ ওই গ্রামের ক্বারী আহম্মদ আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সাঈদ বাড়িতে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মোবাইল ঝালাই করছিলেন। এ সময় সাঈদ বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বরিশাল নেয়ার পথে আবু সাঈদ মারা যান।