মোরেলগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৮
বাগেরহাটের মোরেলগঞ্জে শ্বশুর হামেদ দরনীকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। বুধবার সন্ধ্যায় উপজেলার নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
জামাতা আবুল হোসেন হাওলাদার পূর্ব শত্রুতার জের ধরে শ্বশর হামেদ দরনী (৬৫) কে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরতর অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়। 
 
জানা গেছে, ৭-৮ মাস আগে হামেদ দরনীর মেয়ে আবুল হোসেনকে তালাক দেন। এ ঘটনার জের ধরে দক্ষিণ জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার সামনে আবুল হোসেনের নেতৃত্বে দুর্বৃত্তরা হামেদ দরনীকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে হামেদ দরনী মারা যান।
 
দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম।