টেকনাফে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২৭

কক্সবাজারের টেকনাফ থেকে  বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একটি পরিবার থেকে ৩৮হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশের ভাষ্যমতে, পরিবারটি এলাকায় ইয়াবা পরিবার হিসেবে তাদের পরিচিত রয়েছে। ওই পরিবারের গৃহকর্তা হামিদ হোসাইন ওরফে দালাল হামিদ স্বরাস্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী। তার তিন ছেলে আহমদ হোসেন, কামাল হোসেন ও জাকির হোসেনের নামও ওই তালিকায় রয়েছে। তারা র্দীঘদিন ধরে ইয়াবা ব্যবসা জড়িত রয়েছে। মিয়ানমার থেকে বড় বড় ইয়াবার চালান এনে তারা সমুদ্র ও স্থলপথে চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষীপুর, ফেনী ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে।   
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা গ্রামের বাসিন্দা হামিদ হোসাইন ওরফে দালাল হামিদের বাড়ির একটি পরিত্যক্ত (জ্বালানি কাঠের) ঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভিতর থেকে ৩৮হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। যে কারণে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ১৪ লাখ টাকা।
ওসি বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।