পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
জানা যায়, ঘন কুয়াশায় চলতে না পেরে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি। এছাড়া নৌরুট পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে ৬টি ও দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই করে ৫টি ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
