ভূ-গর্ভস্থ গ্যাস লাইন বিস্ফোরণে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় প্রায় আধা কিলোমিটার পিচঢালা সড়ক দেবে যায়।
বুধবার সন্ধ্যায় বিস্ফোরণের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে সাগরিকা এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সড়ক মেরামত কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।
জানা গেছে, গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনায় সাগরিকার মোড় থেকে হক্কানী মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দেবে যায়। ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
