মায়ের সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৬
কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার সকালে আরিফ হোসেন (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের আহসান মিয়ার ছেলে। বুধবার দিবাগত রাতে তিনি মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 
 
জানা গেছে, আরিফ তার মার কাছে কেনাকাটা করতে টাকা চেয়ে সময় মতো টাকা পাননি। এতে অভিমান করে রাতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।