ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন সালেহ আহমেদ শাওন। টাইগার যুবাদের ছুঁড়ে দেওয়া ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মিরপুরে আগে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ২২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের দুই ওপেনার সাজঘরের পথ ধরেন। এরপর ইনিংসের ২০তম ওভারে বোল্ড করে সালেহ আহমেদ শাওন সাজঘরের পথ ধরান কেচি কার্টিকে (২২)। ২২ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান করে।
