কুমিল্লার চান্দিনায় ফসলী জমি থেকে টপ সয়েল কেটে ইটভাটায় নেয়ার দায়ে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের জরুন্ডা এলাকার এস.কে ব্রিক্স ফিল্ডে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
এ সময় ইট তৈরি করতে সলী জমি থেকে টপ সয়েল কেটে আনার দায়ে ইটভাটার মালিক মো. জামসেদ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
