না’গঞ্জে সাত খুন মামলার বাদিকে হুমকির অভিযোগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০০
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর নূর হোসেনের সহযোগী হাজী ইয়াসিনসহ অন্যরা নানা ভাবে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের কাছে সম্প্রতি এই অভিযোগ করেছেন মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। 
 
এ ব্যাপারে চার্জশিট থেকে অব্যাহতি প্রাপ্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া জানান, রাজনৈতিক প্রভাব বা অর্থের বিনিময়ে নয়, তদন্তকারী কর্মকর্তা প্রকৃত সত্য উদঘাটন করায় আমরা নির্দোষ প্রমাণিত হয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছি। নজরুল ইসলামের পরিবারকে আমরা কোনো হুমকি দিচ্ছি কিনা তা এলাকাতে এসে তদন্ত করলেই বেরিয়ে আসবে।
 

এদিকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দৌড়ঝাপ করেও মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত ইয়াসিনসহ ৫ জনকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করাতে পারেননি সেলিনা ইসলাম বিউটি।