প্রশাসনের দু’একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয় : তথ্য মন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রশাসনের দু’একজনের অপরাধ সামগ্রিক চিত্র নয়, বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের মূল্যায়ন করা উচিত নয়। কারণ প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেই আমরা জঙ্গিবাদীদের উত্পাত থেকে কিছুটা শান্তিতে আছি। দেশবাসী নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারছে। সেই দিক থেকে দু’এক জনের অন্যায় কাজের জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করা উচিত নয়।
 

কুষ্টিয়ার ভেড়ামারা কাছারিপাড়ায় জগত্ জননী মাতৃমন্দিরের সামনে বুধবার রাতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল স্বপন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।