দেশের বাজারে আসুস ব্র্যান্ডের নতুন গেমিং ল্যাপটপ জিএল৫৫২ ভিডাব্লিউ এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
৩২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই উন্নত প্রযুক্তির ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার টাকা।
ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর। এক টেরাবাইট সাটা হার্ডডিস্ক, আট গিগাবাইট ডিডিআর৪ র্যাম, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট, চার গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০ এম ডিডিআর৫ ভিডিও গ্রাফিক্সের এই ল্যাপটপে রয়েছে ১৫ দশমিত ৬ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে।
অডিওর জন্য ব্যবহার করা হয়েছে সনিক মাস্টার টেকনোলজি। নেটওয়ার্কিংয়ের জন্য ওয়াইফাই, ব্লুটুথ, ল্যান জ্যাকের সঙ্গে রয়েছে এইচডি ওয়েব ক্যাম।
