মেহেরপুরের মুজিবনগরে অজ্ঞাত এক নারীর (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে কেদারগঞ্জ বাজারের পাশে একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকালে স্থানীয়রা লাশটি ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
