চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৮
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. সুজন (৩৫) নামের এক ট্রাক হেলপার নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত সুজন নারায়ণগঞ্জের ফতুল্লার আলিগঞ্জ গ্রামের আবদুল বারেকের ছেলে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 
 
চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন বলেন, 'ঢাকাগামী ট্রাকের সঙ্গে (ঢাকামেট্রো-ট-১৬-২৪২৭) চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে গাড়ির দুটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার সুজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আহতদেরকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।